ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক বিকেলে

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • ৩২৭ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আজ দ্বিতীয় বারের মত বৈঠকে বসছে সার্চ কমিটি। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করবেন।

২৪ ফেব্রুয়ারির মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করা হবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামী মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

গত শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত জারি করা প্রজ্ঞাপনে, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক বিকেলে

আপডেট সময় ১০:১৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২