ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সার্চ কমিটির কাছে কারও নাম প্রস্তাব করবে না বিএনপি

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৫১:২১ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
  • ২৫২ বার পড়া হয়েছে

আগামী নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির গঠন করা সার্চ কমিটির অধিকাংশ সদস্যই আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাই এই সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশনার হিসেবে কারও নাম প্রস্তাব করবে না বিএনপি।

সোমবার (৭ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নাটোর গুরুদাসপুর উপজেলার বিএনপির সভাপতি আব্দুল আজিজকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, সার্চ কমিটি ও নির্বাচন কমিশন সম্পর্কে আমরা আমাদের বক্তব্য খুব স্পষ্ট করে তুলে ধরেছি। আমরা মনে করি, আওয়ামী লীগ নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য এবং আবার ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করা দরকার তাই করছে। অর্থাৎ তারা একটা আইন করে নিয়েছে, যেটা সম্পূর্ণভাবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে।

সার্চ কমিটি নতুন বোতলে পুরাতন মদ বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গতবারও যেভাবে করেছে, ঠিক একইভাবে এবারও শুধু খোলস লাগিয়ে মানুষের সঙ্গে প্রতারণার করার জন্য। যে দেখো আমরা সুন্দরভাবে করছি, সবার কাছ থেকে মতামত নিচ্ছি। তারপর শেষ পর্যন্ত দেখা যাবে যে হুদার (সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা) ইসি নিয়োগ করেছে। এ সার্চ কমিটির মধ্যেও বেশিরভাগ লোকই আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত। একজন তো আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিল।

তিনি আরও বলেন, এ ধরনের যে সার্চ কমিটি তারা (সরকার) তৈরি করবে, সেটা আমরা আগে থেকেই জানি। জানি বলেই এ সার্চ কমিটি নিয়ে বিএনপি রাষ্ট্রপতির কাছে যাওয়ার ব্যাপারে না করে দিয়েছে।

বিএনপি সার্চ কমিটির কাছে কোনো নাম দেবে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা আমাদের কাছে কোনো মূল্য নেই। এটা অর্থহীন। নাম দেওয়ার তো কোনো প্রশ্নই উঠতে পারে না। কারণ গতবার ও তার আগের বারের অভিজ্ঞাতা থেকে দেখেছি এইগুলো করে কোনো লাভ হয় না। সরকার যে থাকে, তার যে পছন্দনীয় লোক থাকে, তাকে দিয়ে কমিশন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

সার্চ কমিটির কাছে কারও নাম প্রস্তাব করবে না বিএনপি

আপডেট সময় ০২:৫১:২১ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২