ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বন্ধঘোষিত ৫৮ কেন্দ্রের ভোটগ্রহণে ১৭ ম্যাজিস্ট্রেট নিয়োগ

  • Reporter Name
  • আপডেট সময় ১১:০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
  • ২৭৭ বার পড়া হয়েছে

ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে বন্ধঘোষিত ভোটকেন্দ্রের নির্বাচন উপলক্ষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিভিন্ন সময়ে ১৪টি জেলার ২৪টি ইউনিয়নের ৫৮টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়। এই ৫৮টি কেন্দ্রে আগামী ৭ ফেব্রুয়ারি (সোমবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করতে ১৭ জন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষধ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৮৬-তে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, আইন ও বিচার বিভাগ, আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। পেনাল কোডের অধীনে তারা মামলা নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনা করতে পারবেন। এ লক্ষ্যে ২৪ ইউপিতে বন্ধ থাকা ৫৮টি কেন্দ্রের ভোট সুষ্ঠু করতে ১৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ইসি এক আদেশে জানায়, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে এবং ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে সমভোট পাওয়া প্রার্থীদের মধ্যে আগামী ৭ ফেব্রুয়ারি পুনঃভোট অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষধ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৪১ এর উপবিধি (৬) অনুযায়ী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে এবং পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে সমভোট পাওয়ায় সাধারণ ও সংরক্ষিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আগামী ৭ ফেব্রুয়ারি পুনঃভোটগ্রহণ সম্পন্ন করা হবে জানায় ইসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

বন্ধঘোষিত ৫৮ কেন্দ্রের ভোটগ্রহণে ১৭ ম্যাজিস্ট্রেট নিয়োগ

আপডেট সময় ১১:০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২