ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিএনপি যে মিথ্যাচার করে, খালেদা জিয়ার সুস্থতা তার প্রমাণ

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:২৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
  • ২৬৭ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে বাসায় ফিরছেন। ফলে বিএনপি যে মিথ্যাচার করে সেটি প্রমাণিত হয়েছে। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে টিভি ক্যাবল অপারেটরদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যে তার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করেছে, খালেদা জিয়ার সুস্থতার মাধ্যমে এটি প্রমাণিত। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তারা। ডাক্তারদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে বলেছে, খালেদা জিয়াকে যদি বিদেশে নেওয়া না হয় তাহলে তার যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।

আগেও যখন খালেদা খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখনো একই কথা বলেছিলেন বিএনপি নেতারা। বিদেশ না নিলে তাকে বাঁচানো সম্ভব নয়, এবারও একই কথা বলেছিল। এই বিএনপি মিথ্যাচার করে, এটিই প্রমাণিত হলো খালেদা জিয়ার সুস্থ হওয়ার মাধ্যমে।

এসময় তথ্যসচিব মো. মকবুল হোসেন, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (এটকো) সিনিয়র সহ-সভাপতি ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

বিএনপি যে মিথ্যাচার করে, খালেদা জিয়ার সুস্থতা তার প্রমাণ

আপডেট সময় ০৪:২৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২