ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনসিডিল: সেই বাদলের যাবজ্জীবন দণ্ড বহাল

  • Reporter Name
  • আপডেট সময় ১১:০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
  • ৩০৫ বার পড়া হয়েছে

ঢাকা: ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় যশোরের বাদল কুমার পালকে বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল মঞ্জুর করে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ এ রায় দেন।

১৯৯৭ সালে যশোরের চৌগাছায় ২৫০ বোতল ফেনসিডিলসহ আটক হন বাদল কুমার পাল। ২০০০ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত।

আপিলের পর ২০০৩ সালে তাকে খালাস দেন হাইকোর্ট। এরপর রাষ্ট্রপক্ষ সেই খালাসের বিরুদ্ধে আপিল করে।

১৯ জানুয়ারি আপিলের শুনানি শেষে ১ ফেব্রুয়ারি রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন।

মঙ্গলবার আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ফেনসিডিল: সেই বাদলের যাবজ্জীবন দণ্ড বহাল

আপডেট সময় ১১:০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২