ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা আজম চিকিৎসক সমাজকে হেয় করেছেন : বিএমএ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
  • ৩৩১ বার পড়া হয়েছে

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম চিকিৎসক ও প্রকৌশলীদের ‘চোর হিসেবে’ আখ্যায়িত করার প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। সংগঠনটির দাবি, মির্জা আজম চিকিৎসক সমাজকে হেয় করেছেন। চিকিৎসকদের নিয়ে তার এই বক্তব্য অশালীন, আপত্তিকর, মানহানিকর, কল্পনাপ্রসূত ও অবমাননাকর।

রোববার (৩০ জানুয়ারি) সংগঠনটির সভাপতি ডা. মােস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মাে. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের বক্তব্য ঐ যুদ্ধে সম্মুখ সমরে দায়িত্ব পালনকারী চিকিৎসক সমাজকে হেয় করেছে।

আরও বলা হয়েছে, এ দেশের ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা যুদ্ধ, ভােট ও ভাতের অধিকার আন্দোলন, স্বৈরাচার বিরােধী আন্দোলনসহ দেশের সব আন্দোলন-সংগ্রামে চিকিৎসক সমাজের অবদান সর্বজনবিদিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য ব্যবস্থায় এযাবৎ যত অর্জন সবই সম্ভব হয়েছে দেশের চিকিৎসক সমাজ ও স্বাস্থ্য কর্মীদের অসাধারণ কৃতিত্বে। মুক্তিযুদ্ধ পরবর্তী পঞ্চাশ বছরে একমাত্র দেশের স্বাস্থ্য ব্যবস্থাই পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় দশটি প্রশংসামূলক স্বীকৃতি অর্জন করেছে।

সমসাময়িক সময়ে ডেঙ্গু রােগ প্রতিরােধে প্রায় ১২ জন চিকিৎসক ও বৈশ্বিক মহামারি করােনা নিয়ন্ত্রণ ও চিকিৎসায় ১৯০ জন চিকিৎসক শহীদ হয়েছেন এবং প্রায় তিন হাজারেরও বেশি চিকিৎসকসহ প্রায় নয় হাজার স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। তাদের প্রায় সবার পরিবারের সদস্য তাদের মাধ্যমে আক্রান্ত হয়েছেন।

প্রকৌশলীদের প্রসঙ্গে আরও বলা হয়, অর্থনীতি ও উন্নয়নের চাকাকে ক্রমাগতভাবে এমনকি মহামারির সময়েও সচল রাখতে এদেশের প্রকৌশলীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। প্রকৌশলী-চিকিৎসকদের কটূক্তি করে মির্জা আজম যে ঔদ্ধত্য দেখিয়েছেন, তা নজিরবিহীন।

অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার অপপ্রয়াসে তিনি সংসদ সদস্য হিসাবে শপথ ভঙ্গ করেছেন। আমরা এই সংসদ সদস্যের দায়িত্বহীন বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি এবং আমরা সরকার প্রধান তথা এদেশের সব মানুষের আস্থার জায়গা প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করছি।

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজমের একটি বক্তব্যের ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শনিবার জামালপুর জেলা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সঙ্গে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন তিনি। ভিডিওতে মির্জা আজম বাংলাদেশের প্রকৌশলী ও চিকিৎসকদের ‘চোর হিসেবে আখ্যায়িত’ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

মির্জা আজম চিকিৎসক সমাজকে হেয় করেছেন : বিএমএ

আপডেট সময় ১০:১৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২