বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

কাল ২১৯ ইউপিতে ভোট

  • আপডেট সময় রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২, ১০.৩৯ এএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

ষষ্ঠ ধাপে আগামীকাল (৩১ জানুয়ারি) ২১৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১৮ ডিসেম্বর এই ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

ইসি’র ঘোষিত তফসিল অনুযায়ী, এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩ জানুয়ারি। ৬ জানুয়ারি ছিল বাছাইয়ের শেষ সময়। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করার শেষ সময় ছিল ৭ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি করা হয়েছে ১০ থেকে ১২ জানুয়ারি।

ইসি’র জনসংযোগ শাখা থেকে জানায়, ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩১ জন এবং সাধারণ সদস্য পদে ১০০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও চেয়ারম্যান পদে ২৫৩ জন, সংরক্ষিত সদস্য পদে ৪৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩১৭ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহার শেষে চেয়ারম্যান পদে এক হাজার ১৫৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে দুই হাজার ৪৫৩ জন এবং সাধারণ সদস্য পদে ৭ হাজার ৪৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, এখন পর্যন্ত পাঁচটি ধাপের নির্বাচন সম্পন্ন করেছে ইসি। আগামীকাল ষষ্ঠ ধাপের নির্বাচন। আর সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি এবং অষ্টম ধাপে ১০ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com