বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

করোনা আক্রান্ত জাপার কো-চেয়ারম্যান বাবলা

  • আপডেট সময় রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২, ১.৩০ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের পর এবার দলটির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার (২৩ জানুয়ারি) ঢাকা-৪ আসনের এই সংসদ সদস্যের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

বাবলা বলেন, গতকাল শনিবার সংসদ অধিবেশনে যোগ দিতে করোনা পরীক্ষা করালে আজ পজিটিভ রিপোর্ট আসে। তবে, আমি শারীরিকভাবে সুস্থ আছি। চিকিৎসকের পরামর্শে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছি।

এর আগে, সংসদ অধিবেশনে যোগ দিতে করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের। তিনিও বর্তমানে তার উত্তরার বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন।

গত বছর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com