ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম নারী পুলিশ হিসেবে পিএসসি ডিগ্রি পেলেন লাকী

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:১৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
  • ২৯৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশে প্রথম নারী কর্মকর্তা হিসেবে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে পিএসসি ডিগ্রি অর্জন করলেন এডিসি রহিমা আক্তার লাকী।

বুধবার (১৯ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারীদের পিএসসি সনদপত্র দেন।

রহিমা আক্তার লাকী ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। কোর্সে অংশগ্রহণের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

এবার বাংলাদেশ পুলিশের তিন কর্মকর্তা সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে সফলতার সঙ্গে পিএসসি কোর্স সম্পন্ন করেছেন। অন্য দুইজন হচ্ছেন- অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লিয়াকত আলী খান ও এম. এম. মাহমুদ হাসান।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৩২ জন, বাংলাদেশ নৌবাহিনীর ৩৪ জন, বাংলাদেশ বিমানবাহিনীর ৩৫ জন, বাংলাদেশ পুলিশের ৩ জন এবং বন্ধুপ্রতীম ১৮টি দেশের ৪৭ জন অফিসারসহ মোট ২৫১ জন প্রশিক্ষণার্থী এ কোর্সে অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

প্রথম নারী পুলিশ হিসেবে পিএসসি ডিগ্রি পেলেন লাকী

আপডেট সময় ০৫:১৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২