ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছুরিকাঘাতে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
  • ৩০৩ বার পড়া হয়েছে

রাজধানীর দারুস সালাম থানার লালকুঠি এলাকায় মো. বিজয় (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে আহত করে দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় বিজয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত বিজয়ের বাবা হেলাল ঢাকা পোস্টকে বলেন, আমি মাছের ব্যবসা করি। সন্ধ্যায় ছেলেকে দুই লাখ টাকা দিয়ে তার ফুফা ইসলামের বিকাশের দোকানে পাঠাই। দোকানে পৌঁছানোর আগে ছিনতাইকারীরা আমার ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত করে।

তিনি বলেন, খবর পেয়ে বিজয়কে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

বিজয় তার বাবাকে জানায়, ৮-১০ জন মিলে তাকে ধরে টাকা নিয়ে যাওয়ার সময় ধস্তাধস্তির একপর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে সে আহত হয়। বিজয় মিরপুর প্রোগ্রেসিভ একাডেমির দশম শ্রেণির ছাত্র।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মিরপুর থেকে ছুরিকাঘাতে আহত এক যুবককে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তার চিকিৎসা চলছে। পরিবার জানিয়েছে, দুই লাখ টাকা নিয়ে ফুফার দোকানে যাওয়ার সময় ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে করে আহত করে। বিষয়টি দারুস সালাম থানাকে জানিয়েছি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ছুরিকাঘাতে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় ০৪:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২