ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাত কলেজে ভর্তির মেধাতালিকা প্রকাশ

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
  • ৩৩৩ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে স্নাতক ১ম বর্ষ ২০২০-২১ সেশনে ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। 

রোববার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ মেধাতালিকা প্রকাশ করা হয়।

শিক্ষার্থীরা ভর্তি বিষয়ক ওয়েবসাইট- https://cutt.ly/wEjvGJE এ লগইন করে বিষয় ও কলেজ মানোন্নয়নের ফল দেখতে পারবেন। শিক্ষার্থীদের মাইগ্রেশন ও ভর্তির বিষয়ে করণীয় চলতি সপ্তাহে ওয়েবসাইটে জানানো হবে।

এর আগে ২০২১ সালের ৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সাত কলেজের বিজ্ঞান অনুষদ, বাণিজ্য অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে লগইন করে কলেজ ও বিষয় পছন্দ করেছেন। শিক্ষার্থীদের আবেদনের ও ফলের ভিত্তিতেই কলেজ ও বিষয় বরাদ্দের ফল দেওয়া হবে।

গত বছরের ৫, ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৭ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় বাণিজ্য অনুষদে পাসের হার প্রায় ৭৩ শতাংশ, বিজ্ঞান অনুষদে পাসের হার ৫৭.৭০ শতাংশ ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে পাসের হার ৬৭.৯ শতাংশ।

প্রসঙ্গত, প্রচলিত শিক্ষার মানোন্নয়নে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ও পুরনো সাতটি সরকারি  কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। অধিভুক্তির পর থেকে এসব কলেজে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি, প্রশ্ন প্রণয়ন, পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ, চূড়ান্ত সার্টিফিকেট দেওয়াসহ শিক্ষা সম্পর্কিত বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ই দেখভাল করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সাত কলেজে ভর্তির মেধাতালিকা প্রকাশ

আপডেট সময় ০৪:০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২