ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

ছোটখাটো কাতুকুতু দিয়ে লাভ হবে না .. তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
  • ৫৫৮ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিবেদকঃ 

বিএনপিকে মিথ্যা ও ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করে জনতামূখী রাজনীতিতে ফিরে আসার আহবান জানিয়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে শরিক হওয়ার পরামর্শ দেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।

আল জাজিরার প্রতিবেদনের প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে এই সরকারের ভিত্তি তৃণমূল পর্যন্ত শক্তিশালী আছে। সুতরাং এই ছোটখাটো কাতুকুতু দিয়ে লাভ হবে না।

মুজিববর্ষ উপলক্ষে বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘একুশের চেতনায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এ সভার আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, একটি চক্র সবসময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, যারা যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে। সেই চক্র এখন তাদের অর্থবিত্ত নিয়ে মানুষ ভাড়া করে এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে যোগাযোগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশের মানুষ সতর্ক আছে, সজাগ আছে।

তিনি আরও বলেন, দেশে সঠিকভাবে করোনা মোকাবিলা করতে শেখ হাসিনার সরকার সক্ষম হয়েছে। এই করোনাকালে পৃথিবীর সব দেশে যখন ঋণাত্মক জিডিপির প্রবৃদ্ধি সেখানে আমাদের পজিটিভ জিডিপি প্রবৃদ্ধি। এটি অনেকের সহ্য হচ্ছে না। সেই কারণে এখন নতুন খেলায় মেতে উঠেছে। এই খেলা খেলে কোনো লাভ হবে না।

দেশের উন্নয়ন-অগ্রগতি সমগ্র বিশ্বের কাছে প্রশংসিত দাবি করে ড. হাছান মাহমুদ বলেন, আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি এখন সমগ্র বিশ্বের কাছে আজ প্রশংসিত। বাংলাদেশের উন্নয়ন নিয়ে আজ ভারতের গণমাধ্যমে আলোচনা হয়।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা এবং আলোচনা সভার সভাপতির বক্তব্যে ব্যারিস্টার জাকির আহাম্মদ বলেন, আওয়ামীলীগের তৃনমূলের ত্যাগী ও বঞ্চিত নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়নের জোর দাবী করে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে দীর্ঘায়িত করতে দেশের সকল তরুন সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহবান জানান।

সভায় আরও বক্তব্য দেন- বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, সহ-সভাপতি মেহেদী হাসান, হকার্স লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সাংবাদিক রফিকুল ইসলাম রনি, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষসহ প্রমুখ।

#এস ইসলাম#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

ছোটখাটো কাতুকুতু দিয়ে লাভ হবে না .. তথ্যমন্ত্রী

আপডেট সময় ০১:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১