ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে দুই চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ ৭ আহত ২০

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৫৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
  • ৪১৩ বার পড়া হয়েছে

শিবচরে দুই চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ ৭ আহত ২০

সিএনএম প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে সাত জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ২০ জন।
গতকাল শনিবার (১৫ মে) রাত ৮টার দিকে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেব বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবচরের কুতুবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতিক মাদবরের সঙ্গে সাবেক চেয়ারম্যান মনোয়ার বেপারীর দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে শুরু হয় গোলাগুলি। এতে সাত জন গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ২০জন। তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
মাদারীপুরের শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এমদাদুল হক রাসেল বলেন, গুলিবিদ্ধ বেশ কয়েকজন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের চিকিৎসা চলছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপার) মো. আব্দুল হান্নান জানান, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ রাবার বুলেট ও ফাঁকা গুলি করেছে। ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

শিবচরে দুই চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ ৭ আহত ২০

আপডেট সময় ০৫:৫৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১