ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে ৭ কেজি স্বর্ণসহ গ্রেফতার ৩

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৩৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৭ কেজি স্বর্ণসহ তিনজনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।

শনিবার (২১ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন এয়ারপোর্ট এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রাকিব হাসান ভূঁইয়া।

দিনি জানান, সোনাগুলো ১৫টি ডিম্বাকৃতি বস্তুতে পাওয়া যায়। এসব সোনার ওজন ৬৪৩ ভরি। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃতরা হলেন— মুন্সিগঞ্জ সদর উপজেলার মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) ও কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন (৩৯)।

সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনি ২ নম্বর ক্যানোপির আউট গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন পালানোর চেষ্টা করেন। পরে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।

এরপর এপিবিএন কার্যালয়ে সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরীক্ষা-নিরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো স্বর্ণের পেস্ট বলে শনাক্ত হয়। উদ্ধার করা স্বর্ণেরবিশুদ্ধতা ২৪ ক্যারেট।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এপিবিএন জানায়, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ বাংলাদেশে এনে জুয়েল ও শাওনসহ দেশীয় অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করে আসছিলেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দর কেন্দ্রিক সোনা চোরাচালানের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ বলেন, গত কয়েক দিন ধরে গোয়েন্দা সূত্রে একটি চক্রের পেস্ট আকারে সোনা চোরাচালানের চেষ্টার তথ্য পাওয়া যাচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণেরপেস্ট উদ্ধার এবং চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে বিস্তারিত তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

শাহজালালে ৭ কেজি স্বর্ণসহ গ্রেফতার ৩

আপডেট সময় ০১:৩৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬