সিএনএম প্রতিনিধিঃ
সিলেট নগরের ফাঁকা সড়কে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে আটক করেছে।
জানা যায়, শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে জেলরোড থেকে ধোপাদীঘি পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত যুবলীগ। ‘সিলেট মহানগর যুবলীগ’-এর ব্যানারে এই মিছিলে অর্ধ শতাধিক নেতাকর্মী অংশ নেন। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন মিছিলকারীরা।
মিছিলের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২ জনকে আটক করে কতোয়ালি থানা পুলিশ।
আটককৃতদের কাছ থেকে একটি বড় ব্যানার, ৫টি ফেস্টুন ও ১৫টি লাল ক্যাপ উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলেন জকিগঞ্জের শামসুল ইসলামের ছেলে মো. শাহেক আহমেদ (৩২), ইব্রাহিম আলীর ছেলে মোহাম্মদ সেলিম আহমেদ (৩৭), আবুল কালামের ছেলে মুন্না আহমেদ (২৯), কানাইঘাটের ফরিদ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩৫), মেজবাহ উদ্দিনের ছেলে তানিম ইকবাল (১৯), নুরুল হকের ছেলে সালেহ আহমেদ (১৮), নসির আহমেদের ছেলে কিবরিয়া আহমেদ (৩০), মৃত মকবুল আলীর ছেলে আলী আহমদ (৪৫)।, মৃত মমিন উদ্দিনের ছেলে এন এম নাদিম (২০) এবং দক্ষিণ সুরমার লিমন আহমেদের ছেলে ফাহিম হাসান রবি (১৮), আব্দুল মালিক খানের ছেলে জাকের খান (২৯) ও রেহান উল্লাহর ছেলে জুনায়েদ আহমেদ (৩৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) আফজাল হোসেন।
তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Reporter Name 























