ডিমলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা।
মাসুদ রানা বকুলঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডিমলায় আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ডিমলা উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সদস্য সচিব তরিকুল ইসলাম খান লোহানীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন।
বক্তব্য রাখেন ডিমলা উপজেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রাব্বানী প্রধান, সদর ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, গোলাম মোস্তফা বাবু প্রধান (উপজেলা কৃষক দল), মিজানুর রহমান সবুজ (স্বেচ্ছাসেবক দল), ছাত্রদল নেতা সেলিম ইসলাম সাগর, প্রিন্স, লেমনসহ মৎস্যজীবী দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ডিমলা উপজেলা যুবদলকে আরও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আবু বক্কর সিদ্দিক ও তরিকুল ইসলাম খান লোহানী।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Reporter Name 
























