সিএনএমঃ
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৭৮ জন, ওয়ারী বিভাগ ৯৩ জন, মতিঝিল বিভাগ ৮২ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১৪০ জন, গুলশান বিভাগ ৭৮ জন, উত্তরা বিভাগ ৫৭ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ১ টি চাইনিজ কুড়াল, ২ টি চাকু, ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন, ৩০০ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ESkuf, ১ টি মোটরসাইকেল, ৫ টি মোবাইল ও নগদ ৩৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়।
Reporter Name 




















