ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল সিলগালা

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:২৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সিলেট নগরীতে অনৈতিক কার্যকলাপের অভিযোগে নগরীর বন্দরবাজার এলাকার একটি আবাসিক হোটেল সিলগালা করেছে পুলিশ। প্রশাসনের এমন পদক্ষেপে নগরীর আবাসিক হোটেলগুলোতে নজরদারি আরও জোরদারের দাবি উঠেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযানে বন্দরবাজার এলাকার হোটেল উত্তরা (আবাসিক) সাময়িকভাবে বন্ধ করে সিলগালা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বন্দরবাজার এলাকায় অবস্থিত হোটেল উত্তরা আবাসিক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে তরুণ-তরুণী ও অন্যান্য ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আসছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি পুলিশের নিয়মিত অভিযানও পরিচালিত হচ্ছে।

এরপরও এ ধরনের অভিযোগ অব্যাহত থাকায় সংশ্লিষ্ট হোটেলগুলোর কার্যক্রম তদারকি এবং আইন লঙ্ঘনের ঘটনায় কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছেন সচেতন মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল সিলগালা

আপডেট সময় ০৮:২৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬