ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ভিডিও ভাইরাল

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন।

১ মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, ৫ই আগস্ট পরবর্তী বোয়ালখালীর মাটিতে প্রথম মিছিল করলাম। শেখ হাসিনার আগমন শুভেচ্ছা ও স্বাগতম।’

ভিডিওতে দেখা যায়, মিছিল শুরুর আগে বক্তব্য দেন আরিফুল হাসান রুবেল।
তিনি বলেন, ‘আজকে শেখ হাসিনার জন্য বাংলাদেশ নয়, বাংলাদেশের জন্য শেখ হাসিনাকে প্রয়োজন। আমরা শেখ হাসিনাকে আবার আনব, আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করব। আমাদের অযথা হয়রানি করবেন না। এই সরকার বাংলাদেশের শেষ সরকার নয়।’
বক্তব্যে তিনি আরও বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ হত্যার বিচার চেয়েছেন এবং ভবিষ্যতেও এ দাবি জানাবেন।

ভিডিওতে প্রায় ৪৪ সেকেন্ড বক্তব্যের পর অংশগ্রহণকারীদের মিছিল করতে দেখা যায়। এ সময় তারা ‘হাসিনা, তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘চলছে লড়াই, চলবে’, ‘শেখ হাসিনার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ও ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরের ছবি সংবলিত একটি ব্যানার দেখা যায়। ভিডিও ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মিছিলে প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।

ভিডিও প্রকাশের তারিখ হিসেবে ২০ অক্টোবর ২০২৬ উল্লেখ রয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, শাকপুরা এলাকায় একটি মিছিল হয়েছে। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৬:৪০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬