ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:২০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সিএনএমঃ
ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ৫ মিনিটের দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বারোবাজার হাইওয়ে থানা সূত্রে জানা যায়, যশোর থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে আসা আসিফ স্পেশাল নামের একটি যাত্রীবাহী বাস কেয়াবাগান এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা খাদে পড়ে যায়। এ সময় বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালান। পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর বাসটি উদ্ধার করে বারোবাজার হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে বারোবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রাথমিকভাবে বাসটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্টরা বিষয়টি খতিয়ে দেখছেন।
দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় আতঙ্ক ও ব্যস্ততা দেখা দিলেও বর্তমানে ঝিনাইদহ-যশোর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৫

আপডেট সময় ০৩:২০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬