ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:২২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • ৩৮৫ বার পড়া হয়েছে

১০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

সিএনএম প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফ থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে।
বুধবার (৫ মে) ভোররাতে ইয়াবা পাচারের সময় বাহারছড়া ১নং ওয়ার্ডের দারুত তাওহীদ মডেল একাডেমির সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝিরপাড়া এলাকার মো. আয়ূবের ছেলে আব্দুল গফুর (২২) ও খোনকারপাড়া লাল মিয়ার ছেলে মো. নুরুল আমীন (২৩)।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কয়েকজন যুবক নিজ এলাকা থেকে মাদক পাচার করে বাহারছড়ার দিকে রওয়ানা করছে। এমন সংবাদে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ওই যুবকদের আটক করে। তাদের দেহ তল্লাশি করে পৃথকভাবে এই সব ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে কারাগারে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

১০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

আপডেট সময় ০৫:২২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১