ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গেন্ডারিয়ায় মাদকের আধিপত্য নিয়ে গোলাগুলি

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর গেন্ডারিয়ায় মাদক কারবারের আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওয়ারী বিভাগ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার চাকু, একটি ধারালো ছোরা ও ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- ফরিদ বেপারী (২৩), মো. সবুজ (২২), শাহাদাত হোসেন আলিফ (১৮) ও রিফাত হোসেন (১৯)।

অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন,গত ৩০ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে গেন্ডারিয়ার স্বামীবাগের মুনশিরটেক এলাকায় মাদক কারবারের আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও দেশীয় অস্ত্রের মহড়া হয়। এতে সাধারণ পথচারী ও দোকানদারসহ তিনজন গুলিবিদ্ধ হন।

ঘটনার পর গেন্ডারিয়া থানা পুলিশের পাশাপাশি ডিবি ওয়ারী বিভাগ ছায়া তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় অংশ নেওয়া অস্ত্রধারীদের শনাক্ত করা হয়।

শফিকুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজে যাদের শনাক্ত করা গেছে তাদেরই গ্রেফতার করা হয়। ফুটেজে যার হাতে বড় চাকু দেখা গেছে তাকে সেই চাকুসহ গ্রেফতার করা হয়। একইভাবে অস্ত্রধারীদের মধ্য থেকে দুজনকে শনাক্ত করা হলেও তাদের মধ্যে একজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

গত বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় থেকে দয়াগঞ্জগামী সড়কের পাশে ৮ নম্বর পাড়া, গেন্ডারিয়া মীর হাজীরবাগ এলাকায় ইসরাত কনস্ট্রাকশনের নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

গেন্ডারিয়ায় মাদকের আধিপত্য নিয়ে গোলাগুলি

আপডেট সময় ০৬:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬