সিএনএমঃ
জাতীয় পরিচয় পত্রের নাম ও ঠিকানা পরিবর্তন করে দীর্ঘদিন আত্মগোপনে থাকা অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ ফয়জুল হক র্যাব-৮, বরিশাল এর অভিযানে গ্রেফতার
র্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল ও র্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ইবনে সিনা হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর গুলশান থানার অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ ফয়জুল হক @ সজল @ফায়জুল হক সরদার, পিতা- মৃত জব্বার সরদার @ জব্বার সরদার, সাং- পশ্চিম বাইশারী, থানা- বানারীপাড়া, জেলা- বরিশাল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ ফয়জুল হক এর বিরুদ্ধে ঢাকা মহানগরীর গুলশান থানার মামলা নং-২১(৩)১১, ধারা-19-A/19 (f) The Arms Act 1878, যা মেট্রো বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-৪৫৫/১১ অনুযায়ী বিজ্ঞ আদালতে অপরাধ প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালতে উক্ত আসামীকে ১৭ (সতেরো) বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকে আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। পরোয়ানা বরিশাল জেলার বানারীপাড়া থানায় জারি আছে।
অপরাধী অত্যন্ত চতুরতার সাথে জাতীয় পরিচয় পত্রের নাম ও ঠিকানা পরিবর্তন করে দীর্ঘদিন আত্মগোপনে থাকে। কিন্তু র্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল এবং র্যাব-১০, সদর কোম্পানী, কেরাণীগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
সংবাদ শিরোনাম ::
অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
-
Reporter Name - আপডেট সময় ১২:১৮:১২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- ৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ





















