ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী হত্যার তদন্ত শেষে ফেরার পথে প্রাণ গেল স্ত্রীর

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় অন্তরা আক্তার (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, অন্তরা তার স্বামী হত্যার তদন্তের অগ্রগতি জানতে বের হয়েছিলেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে কটিয়াদী হাইওয়ে থানার পরিদর্শক এবিএম মেহেদী মাসুদ দ্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার আচমিতা এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে গতকাল বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

অন্তরার বাবার বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার চর গোহালবাড়িয়া গ্রামে। তিনি কটিয়াদী বাজারের ব্যবসায়ী জিল্লুর রহমানের স্ত্রী। গত ১৮ মে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে জিল্লুর হত্যাকাণ্ডের শিকার হন। মামলাটি বর্তমানে কিশোরগঞ্জ পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত করছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে মাসুদ বলেন, ‘তদন্তকারী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন অন্তরা। সে সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মামলাটির মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল হক জানান, সড়ক দুর্ঘটনায় এই মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক।এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

স্বামী হত্যার তদন্ত শেষে ফেরার পথে প্রাণ গেল স্ত্রীর

আপডেট সময় ০৫:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬