ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

২৫ মণ জাটকাসহ তিনজন অসাধু ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৪৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • ৩৮৩ বার পড়া হয়েছে

২৫ মণ জাটকাসহ তিনজন অসাধু ব্যবসায়ী আটক

সিএনএম প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন মাওয়া মাছের আড়ৎ থেকে আনুমানিক ২৫ মণ জাটকাসহ তিনজন অসাধু ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২৮ এপ্রিল) ভোর রাতে কোস্ট গার্ড স্টেশান মাওয়ার একটি বিশেষ অভিযানে এসব জাটকা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকায় একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯-১৬৭৯) এর মধ্যে থাকা ৫টি গ্যালন তল্লাশী করে আনুমানিক ১ হাজার কেজি (২৫ মণ) জাটকা জব্দ করা হয়। এ সময় পিকআপের সাথে চালক এবং অবৈধ জাটকা পাচারে জড়িত ৩ জন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হচ্ছে-মোঃ বিল্লাল (৩২), মোঃ বাবু (৩৪) ও ইমামুল হক (৪০)। তারা শরিয়তপুর জেলার জাজিরা থানাধীন মাতবর কান্দি গ্রামের বাসিন্দা এবং পিকআপ চালক দীন ইসলাম (৪৭) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন হাসেরা গ্রামের মজিদ মাদবরের ছেলে।

পরবর্তীতে আটককৃত অসাধু ব্যবসায়ীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এবং জব্দকৃত মাছ উপজেলা মৎস্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকাগুলোতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত আছে ও ভবিষ্যতেও থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

২৫ মণ জাটকাসহ তিনজন অসাধু ব্যবসায়ী আটক

আপডেট সময় ১১:৪৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১