ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৪৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আত্মসাতের অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সংশ্লিষ্ট এজেন্সিগুলোর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) গৃহীত হওয়ায় জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে সোমবার (২০ জুলাই) এ তথ্য জানা যায়। এ বিষয়ে রবিবার জারি করা প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলা প্রতিটি রিক্রুটিং এজেন্সির বাধ্যবাধকতা। কিন্তু লাইসেন্স বাতিল হওয়া এজেন্সিগুলোর বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৩৮৫, ৩৮৬, ৪২৭ ও ৩৪ ধারায় দায়ের করা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল ও গৃহীত হয়েছে।

এ অবস্থায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ১৩ ধারার ক্ষমতাবলে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, মালয়েশিয়ায় সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ১০০টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তদন্ত শেষে ৪৯টি এজেন্সির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হলে তাদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার।

লাইসেন্স প্রত্যাহার হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনিক ইস্টার্ন (প্রাইভেট) লিমিটেড, অরবিটাল এন্টারপ্রাইজ, মেসার্স শাহীন ট্রাভেলস, ইরভিং এন্টারপ্রাইজ, হেইডোরি ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহরাত অ্যাসোসিয়েট, ফোর সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড, মেসার্স বিনিময় ইন্টারন্যাশনাল, আকাশ ভ্রমণ লিমিটেড, মেসার্স কিউ কে কুইক এক্সপ্রেস লিমিটেড।

ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড ,জিএমজি ট্রেডিং (প্রাইভেট), লিমিটেড, সাদিয়া ইন্টারন্যাশনাল, দ্য সুপার ইস্টার্ন লিমিটেড, এলিগ্যান্টস ওভারসিজ লিমিটেড, মেসার্স ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, মিডওয়ে ওভারসিজ লিমিটেড, মদিনা ওভারসিজ, আল-খামিস ইন্টারন্যাশনাল, নিউ এজ ইন্টারন্যাশনাল, ডাহমাশি করপোরেশন লিমিটেড, গ্যালাক্সি করপোরেশন, সুলতান ওভারসিজ, প্রভাতী ইন্টারন্যাশনাল, ম্যানিসপাওয়ার কর্পোরেশন, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।

আহমেদ ইন্টারন্যাশনাল, আইএসএমটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট লিমিটেড, দরবার গ্লোবাল ওভারসিজ, নাতাশা ওভারসিস, ওপরাজিতা ওভারসিজ, ফাইভ এম ইন্টারন্যাশনাল লিমিটেড, স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড, জান্নাত ওভারসিজ, বিএম ট্রাভেলস লিমিটেড, রুবেল বাংলাদেশ লিমিটেড, বিএনএস ওভারসিজ লিমিটেড, অরবিটালস ইন্টারন্যাশনাল, ট্রান্স এশিয়া ইন্টিগ্রেট সার্ভিসেস লিমিটেড, আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালটেন্সি, মেসার্স স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড, ব্রাদার্স ইন্টারন্যাশনাল, অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি, থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড, জে জি আলফালাহ ম্যানেজমেন্ট, ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড, পি.আর. ওভারসিজ লিমিটেড, মেসার্স এমইএফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

আপডেট সময় ০৮:৪৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬