সিএনএম প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ৮৪ লাখ টাকা মূল্যের ২৮ হাজার পিস ইয়াবা ও কাভার্ডভ্যানসহ একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ এপ্রিল) সকালে কক্সবাজার মহাসড়কের থানা গেইটের সামনে চেকপোস্ট বসিয়ে টেকনাফ থেকে আসা কাভার্ডভ্যানটিকে আটক করে পুলিশ।
কাভার্ডভ্যানে তল্লাশি করে চালকের সিটের নিচের বাক্সে বিশেষ কায়দায় রাখা ২৮ হাজার পিস ইয়াবাসহ চালক ইমতিয়াজকে আটক করা হয়।
লোহাগাড়া থানার ওসি জানান, টেকনাফ থেকে লবণ বোঝাই কাভার্ডভ্যান ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও দমন আইনে মামলা করা হয়েছে।
Reporter Name 












