ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেক হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:২৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে নান্টু কুমার সাহা (৪৫) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টার দিকে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা বহির্বিভাগ থেকে তাকে আটক করেন।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. আব্দুল আহাদ জানান, মঙ্গলবার দুপুরের দিকে আমি সহ আনসার সদস্য কিবরিয়া মো. ইমরান হোসেন এবং মো. রাজু হোসেন বহির্বিভাগ থেকে অহেতুক ঘোরাঘুরির সময় ওই ব্যক্তিকে আটক করি। পরে তাকে হাসপাতালের পরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয়।

সেখানে জিজ্ঞাসাবাদে তিনি কোথায় ডিউটি করেন এবং তার চিকিৎসক হিসেবে কী কাগজপত্র আছে, সে সম্পর্কে ভুয়া কিছু ডকুমেন্টস দেখান।

তিনি আরও জানান, কিন্তু তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না পাওয়ায় পরিচালক মহোদয় মুচলেকা নিয়ে তাকে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জের কাছে হস্তান্তর করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরাও ওই ভুয়া চিকিৎসকের কাছ থেকে একটি মুচলেকা নিয়ে শাহবাগ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ঢামেক হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক

আপডেট সময় ০৯:২৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬