বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দালালসহ ৯ জনকে আটক

  • আপডেট সময় শনিবার, ২৪ এপ্রিল, ২০২১, ১.৪৯ পিএম
  • ৪৪৬ বার পড়া হয়েছে
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দালালসহ ৯ জনকে আটক

সিএনএম প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় এক দালালসহ ৯ জনকে আটক করেছে বিজিবি।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবারে ভোর রাতের দিকে খোশালপুর সীমান্তের এটি কলা বাগানের মধ্যে থেকে তাদের আটক করা হয়। এসময় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী এক দালাল বাংলাদেশী নাগরিক মোঃ কদম আলী মন্ডল (২৫) কে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ২জন শিশু রয়েছে। আটককৃত ব্যক্তিদের বাড়ি, বাগেরহাট, নড়াইল, ও ঝিনাইদহ জেলায়। পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com