ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইরান থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসছেন ২৮০ প্রবাসী

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:০০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত প্রায় ২৮০ জন বাংলাদেশি দেশে ফিরছেন।

শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে একটি বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইরান থেকে এসব প্রবাসী বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। পুরো কার্যক্রম তদারকি করবেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক।

সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোশাররফ হোসেনের মরদেহ ১২ দিন পর দেশে পৌঁছেছে। শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে তার মরদেহবাহী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত ৮ মার্চ আলখারাজের একটি আবাসিক ভবনে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন মোশাররফ হোসেন। তার বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামে। তিনি মো. সূরজত আলীর ছেলে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি জানান, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

বিমানবন্দরে মরদেহ হস্তান্তরের পর তিনি আরও বলেন, যুদ্ধপরিস্থিতিতে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। যারা দেশে ফিরতে চান, তাদের পর্যায়ক্রমে ফিরিয়ে আনার প্রস্তুতি রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ইরান থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসছেন ২৮০ প্রবাসী

আপডেট সময় ০৯:০০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬