ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৪ জন বাংলাদেশি

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

লিবিয়ার বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর দেশে ফিরেছেন ১৭৪ জন বাংলাদেশি নাগরিক।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।
বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ সহযোগিতায় তাদের নিরাপদে প্রত্যাবাসন করা হয়। প্রত্যাবাসিতদের মধ্যে ৩ জন নারী, ১ জন শিশু এবং ১৫ জন শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি রয়েছেন।
বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে উদ্ধার হন এবং পরবর্তীতে গ্যানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকেন।
লিবিয়া কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে সমন্বয় করে বেনগাজীর গ্যানফুদা ও ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের সাক্ষাৎকার ও পরিচয় যাচাইয়ের মাধ্যমে ধাপে ধাপে দেশে ফেরানোর কাজ করছে দূতাবাস। একই প্রক্রিয়ায় এর আগে গত ৭ আগস্ট ৩৪০ জন বাংলাদেশি দেশে ফিরেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৪ জন বাংলাদেশি

আপডেট সময় ০১:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬