সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

‘বিটিএস লটারি ২০২৫’ এর পুরষ্কার বিতরণ

  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৭.৩৮ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ
বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি (বিটিএস) আয়োজিত বিটিএস লটারি ২০২৫ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
শনিবার ( ৭ মার্চ) বিটিএস প্রধান কার্যালয়, ৫ম তলা (লেভেল – ০৪) এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, এমপি। এছাড়াও বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সম্মানিত উপদেষ্টা, প্রাক্তন প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত, অধ্যাপক ডাঃ এমএ খানসহ অন্যান্য উপদেষ্টা এবং বিটিএস নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মাননীয় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, এমপি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির রক্ত পরিসঞ্চালন কেন্দ্র, ব্লাড ব্যাংক এবং ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থ্যালাসেমিয়া রোগী ও তাদের পিতা-মাতাদের সাথে মত বিনিময় করেন এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সার্বিক কার্যক্রমের গভীর সন্তোষ প্রকাশ করেন।
পরবর্তীতে বিটিএস লটারি ২০২৫ এর পুরষ্কার হস্তান্তর অনুষ্ঠানে তিনি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের ভবন নির্মান, রোগীদের আধুনিক চিকিৎসা সহায়তাসহ দেশব্যাপী জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং অত্যন্ত আনন্দঘন পরিবেশে বিটিএস লটারি ২০২৫ এর বিজয়ীগণের হাতে পুরষ্কারের চেক হস্তান্তর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com