রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত

  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১২.২৪ পিএম
  • ৬৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নারায়ণগঞ্জের গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। এসময় তার সঙ্গে থাকা দুইজন কৌশলে পালিয়ে যায়।

রবিবার (৮ মার্চ) ভোর ৬টার দিকে জালকুড়ি কড়ইতলা এলাকায় ঘটনাটি ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বারিক এ তথ্য জানান। নিহতের নাম জানাতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, আজ ভোরের দিকে মোটরসাইকেলে এসে এক পথচারীকে আটকায় তিন ছিনতাইকারী। তারা ওই ব্যক্তির কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। স্থানীয়রা ধাওয়া করে তিন ছিনতাইকারীর মধ্যে একজনকে ধরে ফেলে। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাশাপাশি বিক্ষুব্ধ জনতা ছিনতাইকারীদের মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বারিক জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়। নিহতের মরদেহ  নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গ পাঠানো হয়েছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com