বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
আগ্নেয়াস্ত্রসহ ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর সদস্য আটক বেডরুমে ঢুকে হত্যার হুমকির অভিযোগে গ্রেপ্তার ২ নেতার জামিন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ দুর্নীতি মামলায় গ্রেপ্তার মুন্সীগঞ্জের শ্যামল বেপারী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন ঢাকার দুই সিটির বকেয়া ৪৭০ কোটি টাকা নির্বাচনে কারচুপির অভিযোগে বিএনপির ৪ প্রার্থীর হাইকোর্টে আবেদন মাদক কারবারিদের গুলিতে ইন্সপেক্টর গুলিবিদ্ধ হুমকির মুখে গোমতীর প্রতিরক্ষা বাঁধ ও আসমানিয়া বাজার চানখারপুলে ৬ হত্যা ১৬৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ খামেনি হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ

পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ১ মার্চ, ২০২৬, ৮.২৮ পিএম
  • ৫৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বাংলাদেশ কোস্ট গার্ড সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন মানব পাচারকারীকে আটক করেছে। একই সময়ে পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বিপুলসংখ্যক নারী, পুরুষ ও শিশু সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাত ৩টার দিকে ‘অপারেশন সমুদ্র প্রহরা’য় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করতে সক্ষম হন। তল্লাশি চালিয়ে বোট থেকে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ১৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও স্বল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।

কোস্ট গার্ড জানায়, মানবপাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com