ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ৩ নেতা স্থায়ী বহিষ্কার

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:১০:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"ai_enhance":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মোঃ সাকিব হোসেইনঃ
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির ৩ শীর্ষ নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান খান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার যৌথ স্বাক্ষরিত তিনটি দলীয় পেইডে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন: ১. মো. ফরিদ সরকার (সভাপতি, ভিটিকান্দি ইউনিয়ন বিএনপি) ২. মো. হানিফ মুন্সী (যুগ্ম সাধারণ সম্পাদক, ভিটিকান্দি ইউনিয়ন বিএনপি) ৩. যুবরাজ ইসলাম রাসেল (সাংগঠনিক সম্পাদক, ভিটিকান্দি ইউনিয়ন বিএনপি)।
দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতারা ইউনিয়নের গুরুত্বপূর্ণ পদে থেকেও দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
“দলের দায়িত্বশীল পদে আসীন থেকে আপনারা দলের পক্ষে না থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাদের দলের প্রাথমিক সদস্য পদসহ স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।”
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, “দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। যারা সরাসরি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।”
এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকে স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে দলের নিবেদিতপ্রাণ কর্মীরা এই কঠোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার

ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ৩ নেতা স্থায়ী বহিষ্কার

আপডেট সময় ০৯:১০:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬