ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নিমসার কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পাইকারি কাঁচাবাজারে সবজিবাহী গাড়ি থেকে চাঁদা আদায়ের সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে ভাষ্য পুলিশের।
গ্রেপ্তাররা হলেন, আবদুর রব (৪৭), আবুল বাসার (৪৮), জাকারিয়া ইসলাম (২৮), মো. আনোয়ার (৪২), বিল্লাল হোসেন (৪৫), নেসার উদ্দিন (৩৭), মো. ইব্রাহিম (২৭), সাব্বির হোসেন (২১) ও মো. জুয়েল (৩৬)।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বুড়িচং থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের ভুয়া রশিদ ও নগদ টাকা উদ্ধার করা হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে ওই বাজারে আসা পরিবহন থেকে চাঁদা আদায় করছিল। ওই এলাকায় কাঁচামালের প্রতিটি ট্রাক থেকে ২৮০০ টাকা, লেগুনার কাছ থেকে ১৫০০ টাকা, ছোট গাড়ি থেকে এক হাজার টাকা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থেকে ১০০ টাকা থেকে ৫০০ টাকা করে আদায় করছিল।
বাজারের ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, দেশের পূর্বাঞ্চলে কাঁচামালের জন্য বিখ্যাত এই বাজারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে কোটি কোটি টাকার চাঁদাবাজি চলে আসছে। কখনও কখনও প্রশাসনের অভিযানে চাঁদাবাজি বন্ধ হলেও; ‍দুদিন না যেতেই তা আবারও চালু হয়।
বুড়িচং থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, নিমসার কাঁচাবাজারে চাঁদাবাজি হচ্ছে এমন অভিযোগ পেয়ে ডিবি ও থানা পুলিশের নেতৃত্বে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জুলাইযোদ্ধারাই এখন বেশি অপকর্মে লিপ্ত মির্জা ফখরুল

নিমসার কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬