ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেব: পাটওয়ারী

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা-৮ আসনে ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের ‘রাজত্ব খানখান’ করে দেব।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে বক্তব্যকালে তিনি এ কথা জানান।
পাটওয়ারী বলেছেন,যদি ঢাকা-৮ এ ভোট ডাকাতি হয়, তাহলে মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে, আল্লাহর কসম করে বলছি, সেই রাজত্ব আমরা খানখান করে দেব। তছনছ করে দেব। নির্বাচনে জয়ী হই বা না হই, বিএনপি নামক দলটিকে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন করে দেব।
আব্বাসকে উদ্দেশ্য করে তিনি বলেন, মির্জা আব্বাস যদি হারার ভয়ে থাকেন, আমি আপনাকে বলবো-খেলায় থাইকেন না। ভোট বানচাল করবেন না। অনেকগুলো মানুষ গণতন্ত্র রক্ষার জন্য জীবন দিয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি’র কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ঢাকার রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে বের হওয়ার পথে আমাদের আঘাত করা হয়েছে এবং সেনাবাহিনীর সামনেই আমার মাথায় আঘাত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেব: পাটওয়ারী

আপডেট সময় ০৬:০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬