ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এ্যানির নির্বাচনী গাড়ি থেকে নগদ ১৫ লাখ টাকা উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৬:২২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী গাড়ি থেকে নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচনী অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট সহকারীকে আটক করা হয়েছে এবং আধা ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বুধবার বিকেলে জেলা সদরের ঝুমুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয়। টাকা উদ্ধার করা গাড়িটি ব্যবহার করছিলেন এ্যানি চৌধুরীর ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামল।

প্রশাসন আরও জানায়, উদ্ধার করা গাড়িটি দীর্ঘদিন ধরে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত হয়ে আসছিল।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট সহকারীকে আটক করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

এ্যানির নির্বাচনী গাড়ি থেকে নগদ ১৫ লাখ টাকা উদ্ধার

আপডেট সময় ০৯:৫৬:২২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬