রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক যুবক আটক

  • আপডেট সময় সোমবার, ১৯ এপ্রিল, ২০২১, ১০.০৯ এএম
  • ৩৫৮ বার পড়া হয়েছে
আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক যুবক আটক

সিএনএম প্রতিবেদকঃ

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৯ এপ্রিল) র‌্যাব-২ এর একটি দল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যানস্থ প্রত্যাশা ট্রেডার্সের সামনে থেকে তাকে আটক করে। তার নাম মো. রবিন (২১)। এসময় তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব বলছে, আটক রবিন রাজধানীর মোহাম্মদপুর এলাকার গাঙচিল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড লম্বু মোশারফের ঘনিষ্ঠ সহচর।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, রবিন ও তার সহযোগীরা রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় চুরি-ছিনতাই, ডাকাতি, মাদক কারবারি, অপহরণ, চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।

তিনি জানান, রবিন ও তার সহযোগীরা দিনে ভূমি দখল ও ব্যবসায়ীদের নিকট হতে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করত। সন্ধ্যার পর তারা মাদক কারবারি, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করতো।

রবিনের বিরুদ্ধে ধর্ষণ মামলাসহ মোহাম্মদপুর ও নিউ মার্কেট থানায় বিভিন্ন ধারায় ছয়টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com