বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বাধাই আসুক, জনগণকে সঙ্গে নিয়ে এই লক্ষ্য অর্জন করা হবে

  • আপডেট সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ৭.৫৮ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজিমুক্ত করেই ছাড়ব, এটাই আমাদের অঙ্গীকার। যত বাধাই আসুক, জনগণকে সঙ্গে নিয়ে এই লক্ষ্য অর্জন করা হবে।”

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা সরকারি মাঠে ঢাকা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, “দুর্নীতির কারণে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। চাঁদাবাজি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।”

ডা. শফিকুর রহমান বলেন, “দেশকে সত্যিকারের উন্নতির পথে নিতে হলে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন নিশ্চিত করতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, এই বার্তা আমরা স্পষ্ট করে দিতে চাই।”

তিনি তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশ গঠনের আন্দোলনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সততা, নৈতিকতা ও দেশপ্রেম নিয়ে এগিয়ে এলে বাংলাদেশ অবশ্যই দুর্নীতিমুক্ত রাষ্ট্রে পরিণত হবে।”

ঢাকা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার মো. নজরুল ইসলাম, ঢাকা-২ আসনের প্রার্থী কর্নেল আব্দুল হক, ঢাকা-৩ আসনের প্রার্থী অধ্যক্ষ শাহীনুর ইসলাম, ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী দিলশানা পারুল এবং ঢাকা-২০ আসনে ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com