শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী তালা প্রতীকে মিছিল

  • আপডেট সময় শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৬.৫৫ পিএম
  • ১০৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা -তিতাস) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আবদুল মতিন খানের তালা প্রতীক নিয়ে বিশাল এক মিছিল করেছেন কর্মী সমর্থকরা।
শনিবার ( ২৪ জানুয়ারি) সকাল ১০ টায় তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশগ্রহণ করেন।এবং মিছিলের সময় তালা মার্কার স্লোগানে মূখরিত হয়ে উঠে পুরো বাতাকান্দি বাজার।

মিছিলের নেতৃত্বে ছিলেন জহিরুল ইসলাম জাদু মোল্লা,এমদাদুল হক ফুল মিয়া, মনির হোসেন ভূইয়া, আদিলুর রহমান আদিল,হাসান মাহমুদ অপু,সোহেল খান,রুবেল মিয়া,রুবেল খান প্রমুখ।
সরেজমিনে তিতাস উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে দেখা যায় স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিন খানের সমর্থক গোষ্ঠী পাড়া- মহল্লার চা দোকান গুলোতে তালা মার্কাকে বিজয়ী করতে একে অপরের সাথে মতবিনিময় করছেন এবং মা-বোনদের কাছে বিনয়ের সাথে তালা মার্কার জন্য ভোট প্রার্থনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com