ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কক্সবাজারের টেকনাফে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি করে প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৭৫ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

তিনি বলেন, জব্দ করা ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

টেকনাফে ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

আপডেট সময় ১১:২৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬