ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার ( ১২ জানুয়ারি) সকাল নয়টায় রাজধানীর বসুন্ধরায় আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) ড. লিউ ইউইন, পলিটিক্যাল ডিরেক্টর ঝাং জিং, রু কি (রাকি) এবং নাফিসা (লিয়াং শুইন) উপস্থিত ছিলেন।

বৈঠকে চীনা রাষ্ট্রদূত ও জামায়াতের আমির দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য এবং সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলেও তারা উল্লেখ করেন। ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

বৈঠকে জামায়াতের আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার এবং মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ প্রকৌশলী ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

জামায়াতের আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ১২:৫৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬