বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

৮৯৬ বোতল ফেনসিডিল ও ১৮ কেজি গাঁজা উদ্ধার,আটক আট

  • আপডেট সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ১১.৫৮ এএম
  • ৩৭৪ বার পড়া হয়েছে
৮৯৬ বোতল ফেনসিডিল ও ১৮ কেজি গাঁজা উদ্ধার,আটক আট

সিএনএম প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইলে পৃথক অভিযান চালিয়ে ৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে ৮৯৬ বোতল ফেনসিডিল ও ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১টায় তাদেরকে আটক করা
আটককৃতরা হলেন, রাতুল (৩৪), বাবুল (২৭), রাসেল মাদবর (৩০), রাকিব হাসান (২৮), ওমর ফারুক (৩২), সোলায়মান (৩৫), মো. অয়ন (১৮), ফরহাদ খান (২৮)। আসামিদেরকে আটকের পর সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র‍্যাব।

মামলা সূত্রে জানা যায়, বাবুল, রাতুল ও রাসেলকে ৮০০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আর রাকিব, ওমর, সোলায়মান, ফরহাদ ও অয়নকে ৯৬ বোতল ফেনসিডিল ও ১৮ কেজি গাঁজাসহ আটক করে র‍্যাব।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শরীফ আহমেদ জানান, আসামিদের বিরুদ্ধে পৃথক ২টি মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com