ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩০০ ফিটে উচ্ছ্বসিত বিএনপি’র নেতাকর্মীরা

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সংবর্ধনাস্থল রাজধানীর ৩০০ ফিটে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তারেক রহমানকে বরণ করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বিএনপি।

বুধবার ( ২৪ ডিসেম্বর) রাতেই ঢাকার বিশ্বরোড ৩০০ ফিটে অবস্থান নিয়েছেন হাজারও জনতা। সারাদেশ থেকে বিএনপি নেতা-কর্মীরা ঢাকায় ছুটছেন প্রিয় নেতাকে দেখার জন্য। বাস, লঞ্চ, ট্রেন ও মাইক্রোবাসে রওয়ানা দিয়েছেন লাখো জনতা।

বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি অংশজুড়ে মঞ্চ তৈরির কাজ চলছে। ৪৮ ফুট দীর্ঘ, ৩৬ ফুট প্রশস্ত ও সড়ক থেকে ৮ ফুট উঁচুতে এ মঞ্চ তৈরি হচ্ছে। প্রায় ৯০০ মাইক লাগানো হবে রাজধানীতে। এয়ারপোর্ট থেকে শুরু করে আবদুল্লাহপুর, বিশ্বরোড, বনানী হয়ে মহাখালী, যমুনা ফিউচার পার্ক, ৩০০ ফিটের রাস্তা ধরে কাঞ্চন ব্রিজ পর্যন্ত লাগানো হচ্ছে এসব মাইক। পুরো এলাকা সিসি টিভির নিয়ন্ত্রণে থাকবে।

সংবর্ধনাস্থলের বাইরে নেতাকর্মীদের ঢল ৩০০ ফিট ছাড়িয়ে বিমানবন্দর সড়কে উত্তরা-বনানী পর্যন্ত যাওয়ার সম্ভবনা রয়েছে। এই লক্ষ্যে দলটি সংবর্ধানস্থল ও আশপাশের সড়কে ৯ শতাধিক মাইকের ব্যবস্থা রাখছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানে ডিজিটাল এলইডি ডিসপ্লে স্থাপন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

৩০০ ফিটে উচ্ছ্বসিত বিএনপি’র নেতাকর্মীরা

আপডেট সময় ০৯:৫৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫