ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চক বাজারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

মোঃ ইসমাইল হোসেনঃ

রাজধানীর চকবাজারের আজগর আলী লেনের মেস রুম থেকে মো. হৃদয় (২৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি চকবাজারে একটি কসমেটিক দোকানের কর্মচারী ছিলেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হৃদয় চাঁদপুর সদরের তরপুরচর গ্রামের মজিব ব্যাপারীর ছেলে।দুই ভাই দুই বোনের মধ্যে হৃদয় ছিল দ্বিতীয়। তাদের পরিবার গ্রামের বাড়িতেই থাকে। বর্তমানে চকবাজারের আজগর আলী লেনের একটি বাসার চতুর্থ তলার মেসে ভাড়া থাকতেন তিনি।

নিহতের চাচা জানান, আমরা একই কসমেটিকের দোকানে চাকরি করি। আজ সকালের দিকে দোকানে এসে হৃদয় জানায় তার শরীরটা ভালো লাগছে না, তিনি দুই/তিন ঘণ্টা রেস্ট নিয়ে আবার দোকানে আসবেন। এরপর হৃদয় আমাদের মেস রুমে গিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। আমরা দুপুরে রুমে খাবার খেতে গিয়ে হৃদয়ের কোনো সারা শব্দ না পেয়ে দরজার ফাঁকা দিয়ে দেখি গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে আমরা দরজা ভেঙে হৃদয়ের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান হৃদয় আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

চক বাজারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আপডেট সময় ০৮:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫