ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

থানা থেকে লুট করা পিস্তলসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৫৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

পাহাড়তলী থানা পুলিশের লুণ্ঠিত পিস্তলসহ তালিকাভুক্ত সন্ত্রাসী সাইদুর রহমান মাসুম ওরফে ব্লেড মাসুমকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চার রাউন্ড গুলিসহ দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

অভিযানে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি ২০২৪ সালের ৫ আগস্ট পাহাড়তলী থানায় হামলা ও লুটপাটের সময় সন্ত্রাসীদের হাতে চলে গেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগর পুলিশ ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিএমপির পশ্চিম জোনের উপপুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া।

তিনি বলেন, ‘বুধবার (১৮ জুন) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে পাহাড়তলী থানাধীন জেলে পাড়ার রানী রাশমনিঘাট ওভারব্রিজের নিচে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনকদের তল্লাশি করা হয়। পায়ে হেঁটে ব্লেড মাসুম জেলে পাড়া রাশমনিঘাট হয়ে পূর্ব দিকে সাগরিকা রোড চৌরাস্তার দিকে যাওয়ার সময় দায়িত্বরত তাকে দাঁড়ানোর নির্দেশ দেয়। কিন্তু সে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে আটক করে।’

তিনি আরও বলেন, ‘পরে তার দেহ তল্লাশি করে একটি ৭ দশমিক ৬২ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার সাইদুর রহমান মাসুম প্রকাশ ব্লেড মাসুম পাহাড়তলী থানাধীন জুম্মা সওদাগরের বাড়ির মো. আবুল কালামের ছেলে।’

উপপুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, ‘উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি ব্যবহার করে পাহাড়তলী থানা এলাকাসহ নগরীর বিভিন্ন থানা এলাকায় অন্ধকার নির্জন স্থানে চলাচলরত পথচারী, অটোরিকশাচালকদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল সাইদুর রহমান মাসুম প্রকাশ ব্লেড মাসুম। এ ছাড়াও পাহাড়তলী থানাধীন টোল রোড এলাকায় দিয়ে বিদেশ যাত্রী, পতেঙ্গা সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটক, চট্টগ্রাম বন্দর থেকে আসা বিভিন্ন লরি, ট্রাক, কাভার্ডভ্যানের গতিবিধি লক্ষ করে অস্ত্র-গুলি ও ছোরার ভয় দেখিয়ে তাদের কাছে থাকা বিভিন্ন পণ্য, নগদ টাকা, মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

থানা থেকে লুট করা পিস্তলসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার

আপডেট সময় ০৭:৫৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫