শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

মাদক ব্যবসায়ীদের চাপাতির কোপে ৪ যুবদল কর্মী হাসপাতালে

  • আপডেট সময় শনিবার, ৩১ মে, ২০২৫, ৯.০৯ পিএম
  • ৭২৫ বার পড়া হয়েছে
মাদক ব্যবসায়ীদের চাপাতির কোপে ৪ যুবদল কর্মী হাসপাতালে।
নিজস্ব প্রতিবেদকঃ
মাদক ব্যবসার প্রতিবাদ করার যুবদল কর্মী নীরব হোসেন ফালান কে চাপাতি দিয়ে কুপিয়েছে মাদক সেবীরা । বর্তমানে নিরব হোসেন ফালান জীবন মরণ সন্ধিক্ষণে পঙ্গু হাসপাতাল  চিকিৎসাধীন আছেন। নিরব হোসেন ফালানকে অন্য যুবদল কর্মীরা বাঁচাতে এগিয়ে আসলে আরো ৩ জন আহত হন।
জানাযায়, গত বৃহস্পতিবার যাত্রাবাড়ী চন্দন কোটাতে রতন  ওরুপে চান্দি রতনের লোক ওপেন মাদক বিক্রি করলে যাত্রাবাড়ী থানা যুবদলের কর্মী নিরব হোসেন ফালান বাধা দেয়। এতে মাদক ব্যবসায়ী রতন তার সন্ত্রাসী দলবল নিয়ে ধারালো চাপাতি, রামদা ও ছুরি নিয়ে ফালানকে ধাওয়া দেয়। এতে নিরব হোসেন  ফালান জীবন বাঁচাতে যাত্রাবাড়ী থানা যুবদলের অফিসে আশ্রয় নিলে তাকে সেখানে  মাদক ব্যবসায়ী রতন এবং  মাদক সেবীরা এলোপাতাড়ি কোপাতে থাকে। এই ঘটনা দেখে যুবদল কর্মী শুভ, মোশাররফ এবং মনির এগিয়ে আসলে এই মাদক সম্রাট রতন ও তার সন্ত্রাসী বাহিনী তাদেরও কুপিয়ে জখম করে। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে রতনসহ তার লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে করলে তার সহযোগী মাসুম, সাবেক  যুবলীগ কর্মী সাইদুর রহমান সহিদকে  গণধোলাই দিয়ে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করে। গুরুতর আহত যুবদলের কর্মী  নীরব হোসেন ফালান বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  অন্য আহতরা  বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
এ ঘটনায় আজ শুক্রবার যাত্রাবাড়ী থানায় রতনকে প্রধান আসামি ১০ থেকে ১৫ জনের অজ্ঞাত নাম উল্লেখ করে একটা মামলা করা হয়েছে।
 রতনের নামে যাত্রাবাড়ী থানায় একাধিক মাদক মামলা এবং বৈসম্যবিরোধী ছাত্র হত্যা মামলা রয়েছে। অভিযোগ রয়েছে রতনসহ তার গ্যাংরা গত ৫ই আগস্টের পর যাত্রাবাড়ী থানা সাবেক যুবদলের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম অপুর ছত্রছায়ায় মাদক বিক্রিসহ নানা সন্ত্রাসী কাজ করে আসছে।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিম বলেন, রতন এলাকার যুব সমাজকে মাদক দিয়ে ধ্বংস করে দিচ্ছে। ওর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তার উপর  সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা করে।
এ বিষয়ে নীরব হোসেন ফালানের স্ত্রী বলেন, সন্ত্রাসী রতন ও অপুর নেতৃত্বে আমার স্বামীর উপর হামলা করা হয়েছে। আমার স্বামী বাঁচে কি মরে জানিনা।  এই হামলার সন্ত্রাসীদের বিচার চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com