ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪৭:০১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

আগামী ৪৮ ঘন্টার মধ‍্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসলে লংমার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আগারগাঁওয়ে  মহাসমাবেশ থেকে এমন ঘোষণা দেন তারা। স্থায়ীভাবে চাকরিচ্যুত করাসহ ছয় দফা দাবি পূরণ ও কুমিল্লায় পলিটেকনিকেল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শেরে বাংলা নগর ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে মহাসমাবেশ এর ডাক দিয়েছে শিক্ষার্থীরা।

রোববার (২০ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটে পলিটেকনিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মিজানুর রহমান রাজধানীর আগারগাঁওয়ে জেলাভিত্তিক সমাবেশ থেকে এ ঘোষণা দেন। আগারগাঁওয়ের নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বেলা ১২টার দিকে এ কর্মসূচি শুরু হয়।

মহাসমাবেশ ঘিরে সকাল থেকে বিভিন্ন পলিটেকনিক এর শিক্ষার্থীরা এসে জড়ো হোন। এসময় তারা ৬ দফা দাবি পূরণে বিভিন্ন প্ল্যাকাড হাতে স্লোগান দেন। ছোট ছোট মিছিল নিয়ে একত্রিত হোন শেরে বাংলানগর মহিলা পলিটেকনিকের সামনে। শিক্ষার্থীদের দাবি, তাদের আন্দোলন যৌক্তিক। তবে তারা রাস্তায় থেকে যানজট তৈরি করতে চাচ্ছেন না। দীর্ঘ আট মাস ধরে আন্দোলন করলেও সরকার আমলে নিচ্ছেন না। তাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে সরকার। তারা আর সময় দেয়ার পক্ষে না। খুব শিগগিরই তাদের দাবি পূরণ করা না হলে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি তাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের

আপডেট সময় ০১:৪৭:০১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫