ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজতের শীর্ষ নেতা মাওলানা ইকবালসহ চার জন গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৩৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
  • ৪৬৫ বার পড়া হয়েছে

হেফাজতের শীর্ষ নেতা মাওলানা ইকবালসহ চার জন গ্রেপ্তার

সিএনএম প্রতিবেদকঃ

হেফাজতে ইসলামের নেতা মামুনুলকে নারীসহ আটকের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে ভাঙচুর ও মহাসড়কে নাশকতা সৃষ্টির মামলার প্রধান আসামিসহ দলটির ৪ নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।
গ্রেপ্তাররা হলেন- হেফাজত নেতা মাওলানা ইকবাল (প্রধান আসামি), মাওলানা মহিউদ্দিন, মাওলানা শাহজাহান শিবলী ও মাওলানা মোয়াজ্জেম।
সোমবার (১২ এপ্রি) সকালে র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, সোনারগাঁও রয়েল রিসোর্টে ভাঙচুর ও মহাসড়কে নাশকতা সৃষ্টির মামলার প্রধান মাওলানা ইকবালসহ চার জনকে রোববার (১১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর জুরাইন এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১১ এর একটি দল। গ্রেপ্তাররা মামলার এজাহারভুক্ত ১, ২, ৪ ও ৬ নম্বর আসামি।
তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে মাওলানা ইকবাল ও মাওলানা মহিউদ্দিন হেফাজতের বড় নেতা। গ্রেপ্তার চার জনকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

হেফাজতের শীর্ষ নেতা মাওলানা ইকবালসহ চার জন গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৩৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১